নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৩ জন

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিক কার?

৭০২

দিনে দিনে ব্যাটারদের খেলা হয়ে ওঠা ক্রিকেটে উইকেটই রীতিমতো সোনার হরিণ, সেখানে হ্যাটট্রিক তো আরও বেশি বিরল। সে হ্যাটট্রিকই তিনি করেছেন একাধিকবার। আরেকটু স্পষ্ট করে বললে, তার ঝুলিতে হ্যাটট্রিক আছে ৫ বার!

আগে রেকর্ডটা ছিল ওয়াসিম আকরামের দখলে। তিনি তিন বলে তিন উইকেট নিয়েছিলেন ৪ বার। টেস্ট আর ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন দু’বার করে। তবে সে রেকর্ডটা এই বোলার নিয়ে গেছেন নিজের দখলে। তিনি লাসিথ মালিঙ্গা। ক্যারিয়ারজুড়ে এই কিংবদন্তি ফাস্ট বোলার তার ইয়র্কার ও নিখুঁত স্লোয়ার ডেলিভারির জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। হ্যাটট্রিকের রেকর্ড তাকে ক্রিকেট ইতিহাসে অনন্য জায়গায় নিয়ে গেছে। এই কীর্তি যে আর কারও ঝুলিতে নেই!

তার প্রথম হ্যাটট্রিকটা এসেছিল ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এটা স্রেফ হ্যাটট্রিক নয়, বরং তার চেয়েও বিশেষ কিছু। কারণ, এটি ছিল টানা চার বলে চার উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড, বিশ্বকাপে এমন কিছুর দেখা আগে কখনও মেলেনি। শন পোলককে বিদায় করে শুরু, এরপরও অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিস আর মাখায়া এনটিনিকে আউট করেন তিনি।

২০১১ সালের বিশ্বকাপের মঞ্চে আবারও এক হ্যাটট্রিক করেন তিনি। তার এবারের কীর্তি আসে কেনিয়ার বিপক্ষে। তন্ময় মিশ্র, পিটার অনগন্ডো আর শেম এনগোচেকে বিদায় করে দ্বিতীয় হ্যাটট্রিকটা করেন তিনি।

সে বছরই পরের হ্যাটট্রিকের দেখা পেয়ে যান। এবার তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে এই ম্যাচে মিচেল জনসন, জন হেস্টিংস আর শাভিয়ের ডোহার্টিকে বিদায় করে হ্যাটট্রিকের হ্যাটট্রিক তুলে নেন তিনি।

আগের তিন হ্যাটট্রিক ছিল ওয়ানডে ক্রিকেটে, এরপর হ্যাটট্রিকের মঞ্চ হিসেবে তিনি বেছে নেন টি-টোয়েন্টিকে। তার প্রথম টি-টোয়েন্টি হ্যাটট্রিকটা আসে বাংলাদেশের বিপক্ষে। ২০১৭ সালে তিনি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি টানা তিন বলে আউট করেন তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজকে।

সবশেষ এবং পঞ্চম হ্যাটট্রিক আসে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। এই ম্যাচে তিনি আবারও প্রমাণ করেন, বয়স কেবলই সংখ্যা। ১২৫ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ডের শুরুটা ভালো ছিল, তবে নিজের দ্বিতীয় ওভারে কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি গ্রান্ডহোম ও রস টেলরকে বিদায় করে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেন।

সবশেষ হ্যাটট্রিকে তিনি পেছনে ফেলেন ওয়াসিম আকরামকে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হ্যাটট্রিক নিয়ে তিনি উঠে যান অনন্য উচ্চতায়।

হ্যাটট্রিক তো বটেই, আরও একটা রেকর্ড তাকে সবার চেয়ে আলাদা করে রেখেছে। চার বলে চার উইকেট একাধিকবার নেওয়া একমাত্র বোলার হয়ে আছেন তিনি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০