admin
৯ মে ২০২৩, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২১ জন

গোপালপুরে জ্যৈষ্ঠের তীব্র দাবদাহ উপেক্ষা করে প্রকৃতিতে সৌন্দর্যের ডালি সাজিয়েছে কৃষ্ণচূড়া ফুল।

ফটোকার্ড ডাউনলোড করুন
125

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি।
প্রকৃতির যে দিকে তাকানো যায় গাছের সবুজ পাতা অড়াল করে দৃষ্টি কাড়ে কৃষ্ণচূড়ার লাল রঙ।

টাঙ্গাইলের গোপালপুরে বৈরান নদীর তীরে গোপালপুর পৌরসভার সামনে রাস্তায় পাশে কৃষ্ণচূড়া গাছটিতে আনাচে কানাচে ছেয়ে গেছে লাল-হলুদ রঙের কৃষ্ণচূড়া।

গ্রীষ্ম এলেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে লাল হয়ে হেসে উঠে কৃষ্ণচূড়া ফুল। চোখ ধাঁধানো কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য্য বুঝি হার মানায় ঋতুরাজকেও।

সরেজমিন গোপালপুর পৌর শহরের থানা ব্রিজ থেকেই দেখা যায, কৃষ্ণচূড়া তার লাল রঙ ছড়িয়ে পাকা রাস্তার মাথার উপর দাঁড়িয়ে আছে। দেখে মনে হয়, প্রগাঢ় ভালোবাসা নিয়ে কৃষ্ণচূড়া তার সমস্ত রং প্রকৃতির মাঝে ছড়িয়ে দিয়েছে।

জানা গেছে, কৃষ্ণচূড়া ফুল লাল ও হলুদ রঙের হয়ে থাকে। আমরা অনেকেই একে কৃষ্ণচূড়া বলে থাকি। লাল রঙের ফুলকে কৃষ্ণচূড়া ও হলুদ রঙের ফুলকে রাধাচূড়া বলা হয়। তবে হলুদ রঙের রাধাচূড়া এখন তেমন দেখা যায় না বলেই চলে।

আমাদের দেশে এপ্রিল-মে মাসে এ ফুল ফোটে। বছরের অন্য সময় এ ফুল সচরাচর চোখে পড়ে না। এপ্রিল-মে মাসে যখন গাছে নতুন পাতা বা ফুল ফোটা শুরু করে তখনই পথচারীর নজর কাড়ে মনোমুগ্ধকর এ কৃষ্ণচূড়া। উপজেলার প্রতিটা গ্রামে এখন কৃষ্ণচূড়ার শাখায় শাখায় লাল-হলুদ ফুলের সমারোহ। কৃষ্ণচূড়া গাছ খুব একটা বড় হয় না। তবে এর ডালপালা বট গাছের মতো অনেক জায়গা পর্যন্ত বিস্তৃত থাকে। পরিবেশের সৌন্দর্য বর্ধক বৃক্ষ কৃষ্ণচূড়া বর্তমানে উপজেলার রাস্তার দুই ধারে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল ও উপজেলা পরিষদের আঙ্গিনায় শোভা পাচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন’র “শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

ভিটেবাড়ি বিক্রি, এখন সন্তানদের নিয়ে অন্যের বারান্দায় রাজিয়া বেগমের মানবেতর জীবন

ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে : মির্জা ফখরুল

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে চাঞ্চল্য স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

১০

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

১১

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

১২

লংগদুতে এলজিইডি’র ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে স্থানীয়দের অভিযোগ।

১৩

অর্ধসমাপ্ত ব্রিজে থমকে আছে দুরছড়ি বাজারের বাণিজ্য, চরম দুর্ভোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

১৪

মনপুরায় ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ তৈরী পোস্টকে কেন্দ্র করে হামলা: গুরুতর আহত ৩

১৫

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‍্যালি ও আলোচনা সভা

১৬

চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৭

ইরানি মিসাইলে আরবদের ঘুম হারাম, অনিশ্চিত পথে বিশ্ব

১৮

জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা

১৯

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০