অনলাইন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৭ জন

ঘূর্ণিঝড় ‘মন্থা’: বিকালের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

ফটোকার্ড ডাউনলোড করুন
338
ঘূর্ণিঝড় ‘মন্থা’: বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বিকাল ৫টার মধ্যে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ফেরিভায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, ‘ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে সম্ভব্য বৃষ্টিপাত নিম্নরূপ :

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সুনামগঞ্জ, সিলেট জেলার মেঘালয় সিমান্তবর্তী কোনো-কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় নেত্রকোনা জেলার কোনো-কোনো উপজেলার ওপরে বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকাল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় সিমান্তবর্তী কোনো-কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির আশংকা অপেক্ষাকৃত বেশি দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার ওপরে।

রাজশাহী বিভাগ: সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, ও সিরাজগঞ্জ জেলার ওপরে।

ঢাকা বিভাগ: আজ টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর ওপরে দুপুর ৩টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর জেলা এবং ছাড়া খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্রগ্রাম বিভাগ: সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

কে কোন মন্ত্রণালয় পেলেন

মেজর হাফিজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১০

চলছে ভোট গণনা

১১

বরগুনা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বামনায় উৎসবমুখর পরিবেশ

১২

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৩

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

১৪

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

১৫

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

১৬

নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর বিভাগে র‍্যাব-১৩’র নিরাপত্তা প্রস্তুতি

১৭

লংগদু পশ্চিম বাইট্টা পাড়ায় ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

১৮

এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন

১৯

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ

২০