admin
১৬ নভেম্বর ২০২২, ৮:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯ জন

চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চরের জমি জবরদখলের অভিযোগ

ফটোকার্ড ডাউনলোড করুন
103

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের মাঝের চরে ২০জন ভূমিহীনের বন্দোবস্তকৃত ৩০ একর জমি জবরদখলের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরেও কোনও প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
তবে ইউপি চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরফ্যাশনের দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মাঝের চরে ভেকু (মাটি কাটার মেশিন) দিয়ে মাটি কেটে নদী সংলগ্ন পাড় বাঁধ দিচ্ছেন ইউপি চেয়ারম্যানের লোকজন। একইসাথে জমির ভিতর দিয়ে বয়ে যাওয়া একটি খালও বাঁধ দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে।
মাঝের চরের ভূমি বন্দোবস্ত পাওয়া জসিম খালাসি বলেন, ২০০৪/০৫ সালে এ চরে দেড় একর জমির বন্দোবস্ত পান তিনি। কয়েকবছর ওই জমি চাষও করেছেন তিনি। তবে হঠাৎই ওই জমিতে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের কুনজর পরায় তার লোকজন দিয়ে জমি জবরদখল করে রেখেছেন। বর্তমানে ওই জমি ভেকু লাগিয়ে মাটি কেটে জমি থেকে পানি নামার খাল বন্ধ করে দিয়েছেন। এনিয়ে দুলারহাট থানায় লিখিত অভিযোগ করলে ঘটনাস্থলে এসে মাটি কাটার কাজ বন্ধ করে দেয় পুলিশ। তবে চেয়ারম্যান তার ক্ষমতা দেখিয়ে থানা পুলিশের নিষেধ অমান্য করে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন।
মোসলেউদ্দিন নামের আরেক ভূমি মালিক জানান, তিনিসহ তার স্বজনদের ১৫ একর জমিও জবরদখল করে রেখেছেন চেয়ারম্যান ও তার লোকজন। জমিতে গেলে হুমকি ধমকির শিকার হচ্ছেন তারা।
ইউসুফ মাতাব্বর, শাহ আলম মাঝিসহ আরও কয়েকজন ভূমি মালিক জানান, আগে তারা এ জমি চাষাবাদ করলেও বর্তমানে চেয়ারম্যান ও তার লোকজনের হামলার ভয়ে জমিতে যেতে পারছেন তারা।
এদিকে গত ১৪ নভেম্বর (সোমবার) ওই জমিতে কাজ বন্ধ রাখার জন্য চরফ্যাশন সহকারী জজ আদালতে মোঃ কাশেম নামে আরেক ভূমি মালিকের আবেদনের প্রেক্ষিতে ওই জমিতে স্থিতিবস্তার আদেশ দেন আদালত। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে এখনও কাজ চলমান রেখেছেন চেয়ারম্যান ও তার লোকজন।
এ ব্যাপারে জানতে চাইলে নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয়। ওই চরে আমার কোনও জমি নাই, এমনকি ওই জমিও আমি চিনিনা।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছিল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১০

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১২

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৩

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৪

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৫

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৬

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

১৭

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা

১৮

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

১৯

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

২০