admin
১২ এপ্রিল ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০০ জন

চাকরি দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ ছাত্রলীগ দুই নেতার বিরুদ্ধে।

ফটোকার্ড ডাউনলোড করুন
221

মিলি সিকদারঃ
চাকরি দেওয়ার নামে দুই ছাত্রলীগ কর্মীর কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে চরফ্যাসন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন মাতাব্বর এবং দুলারহাট থানা ছাত্রলীগের সহ সভাপতি নুরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন গাছির বিরুদ্ধে। এঘটনায় সোশাল মিডিয়াতে সমালোচনার জর উঠে।

বুধবার (১২ এপ্রিল) চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ৫নং ওয়ার্ডের মোঃ কামাল পাটোয়ারীর ছেলে মোঃ আরিফ ও নুরাবাদ ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা আরিফের বাবা জাহাঙ্গীর ফরাজী অভিযোগে জানান।

নীলকমল ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী আরিফ জানান, প্রায় চার মাস আগে কৃষি ব্যাংকের পিয়ন পদে চাকরি দেয়ার কথা বলে চরফ্যাসন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও নুরাবাদ ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন মাতাব্বর এবং দুলারহাট থানা ছাত্রলীগের সহ সভাপতি নুরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন গাছি ১ লক্ষ ৫০ হাজার টাকা চেয়েছে। পরে তাদেরকে ৩০ টাকা দেওয়া হয়। বাকি টাকা চাকরির পর দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে কৃষি ব্যাংকের পিয়ন পদের পরিবর্তে বোরহানউদ্দিন কৃষি ব্যাংকের নৈশ প্রহরী পদে চাকরি দেয়। আরিফ নৈশ প্রহরী পদে চাকরি করবেনা বলে সুমন মাতাব্বর ও রিয়াজকে জানালে তারা আরিফকে ৩০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা ফেরত দেয়। এছাড়াও আরিফের খরচ হয়েছে আরো ১০ হাজার টাকা।

নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা আরিফের বাবা জাহাঙ্গীর আলম ও তার ভাই মোঃ শরিফ জানান, তার ছেলে আরিফকে পটুয়াখালী পায়রাবন্দরে একটি প্রোজেক্টের অফিসে পিয়ন পদে ১৫ হাজার টাকা বেতনে চাকরি দেয়ার কথা বলে ১ লক্ষ ৫০ হাজার চায় সুমন মাতাব্বর এবং মোঃ রিয়াজ গাছি। তাদের প্রস্তাবে রাজি হয়ে ১ লক্ষ টাকা দেওয়া হয়। এবং বাকি টাকা চাকরির পর দেওয়ার কথা ছিল। পরবর্তীতে সুমন ও রিয়াজ পায়রাবন্দরে আরিফকে অফিসের পিয়ন পদে চাকরি না দিয়ে বন্দরের একটি প্রোজেক্টের নিরাপত্তা কর্মী পদে চাকরি দেয়।

তারা আরো জানান, আরিফকে পিয়ন পদের চাকরির কথা বলে চাকরি দিয়েছে অন্য আরেকটা এই বিষয়টা তাদের সাথে প্রতারণা করা হয়েছে বলে দাবী করেন তারা। তারা তাদের এরকম কর্মকান্ডে ক্ষুব্ধ।

তবে অভিযুক্ত সুমন মাতাব্বর ও মোঃ রিয়াজ বলেন, তারা এই বিষয়ে কিছুই জানেন না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১১

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১২

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৩

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৪

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

১৫

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা

১৬

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

১৮

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

২০