
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলা জেলা তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে।
দীর্ঘ ১৪ বছর পর তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়। সোমবার (৭ জুলাই) মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশক্রমে তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু ও তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু এই আংশিক কমিটির নাম ঘোষণা করেন।
এতে সমাজ সেবক আলহাজ রেজাউল করিম নীরব পাটোয়ারী কে সভাপতি ও নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপি’র আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি আলহাজ রেজাউল করিম নীরব বলেন,শম্ভুপুর ইউনিয়নকে একটি সুন্দর ও মডেল ইউনিয়ন করে তুলবো। চাঁদাবাজ,মাদক, সন্ত্রাস, দূর করবো, এবং সাধারণ নেতাকর্মীদের নিয়ে একই সাথে জাতীয় নির্বাচনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের হয়ে মাঠে কাজ করবো বলে জানান তিনি।
No tags found for this post.
মন্তব্য করুন