admin
৮ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

দোহারে নামের মিল থাকায় ভুল আসামি কারাগারে

ফটোকার্ড ডাউনলোড করুন
181

গ্রেফতারি পরোয়ানার আসামির সঙ্গে নামের মিল থাকায় আলমাছ নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে দোহার থানা পুলিশের বিরুদ্ধে। জানা যায়, ২০০২ সালে মিরপুর থানায় দোহার উপজেলার দক্ষিণ বাহ্রার খলিল আহম্মেদের ছেলে আলমাছের নামে একটি মামলা হয়। মামলায় ২০০৪ সালে ১০ বছরের সাজা হয় আলমাছের। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। সেই মামলায় ৪ নভেম্বর দোহারের সুন্দরীপাড়া থেকে আলমাছ নামে এক নিরপরাধ যুবককে গ্রেফতার করেন দোহার থানার মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপপরির্দশক (এসআই) জুবাইদুল হক।

গ্রেফতার যুবকের পরিবারের দাবি, আলমাছ কৃষিকাজ ও ইলেকট্রিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি জীবনে কখনোই ঢাকা শহরে থাকেননি বা যাননি। অথচ তার ও বাবার নাম মিল থাকায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আলমাছের বোন নাজমা আক্তার বলেন, ২০১৮ সালেও আমার ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ। এবারও পুলিশ তাকে গ্রেফতার করার পর আমরা বলেছিলাম, সাজা পাওয়া আসামি আর আমার ভাই একই ব্যক্তি নয়। আগের কাগজপত্রও তাদের দেখিয়েছিলাম, কিন্তু পুলিশ কোনো কথাই শুনেনি।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফেরদৌসি বেগম বলেন, স্থানীয় ইউপি সদস্য নুরু ভূইয়া ও গ্রাম পুলিশ ঝন্টু সরকারের তথ্য মতে, সাজাপ্রাপ্ত আসামি আলমাছের বসত-বাড়িঘর নদীভাঙনে বিলীন হয়ে যায়। তারা এখন কোথায় বসবাস করে কেউ জানে না।

এসআই জুবাইদুল হক বলেন, আসামির পরিবারের পক্ষ থেকে তাকে নিরপরাধ দাবি করা হলে আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাই। তখন তাদের আদেশে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, সব প্রমাণ পেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়। তারপরও যদি আসামিপক্ষের কোনো সন্দেহ থাকে, তাহলে তারা আদালতে প্রমাণ দিয়ে তাকে মুক্ত করুক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানালো পেট্রোল পাম্প মালিক সমিতি

আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

১০

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

১১

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১২

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১৩

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১৪

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৫

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৮

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৯

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

২০