নোয়াখালী প্রতিনিধি ॥
২০ জানুয়ারি ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৭ জন

নোয়াখালীতে পিকআপ ভ্যান চাপায় নারীর মৃত্যু

[ppsp_buttons]

নোয়াখালীর চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত আলেয়া বেগম শিল্পী (৪৬) উপজেলার নোয়াখলা ইউনিয়নের শানুখালী গ্রামের বকশি বাড়ির মৃত মো.শাহজাহানের স্ত্রী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারের আনিস টাওয়ারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আটক চালকের নাম মো.লিমন (২০)। তিনি উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি বদি বাড়ির জামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী বাজার করতে উপজেলার খিলপাড়া বাজারে যান। বাজার করে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্ধার করে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ পিকআপ ভ্যান জব্দ করে এবং চালককে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১০

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১১

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১২

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৩

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৪

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৫

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৭

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৮

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৯

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

২০