admin
২৯ জানুয়ারি ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪ জন

প্রধানমন্ত্রীর আগমনে জনসমুদ্র রাজশাহী।

ফটোকার্ড ডাউনলোড করুন
145

তন্ময় দেবনাথ রাজশাহী জেলা প্রতিনিধি । দীর্ঘ পাঁচ বছর পর এক দিনের সফরে রাজশাহীতে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শেখ হাসিনা।

রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে এক পলক দেখতে ও তাঁর বক্তৃতা শুনতে এই জনসভায় এসেছেন। জনসভা দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের স্লোগানে-স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ।

রাজশাহী মহানগরীর তালাইমারী, সিএন্ডবি মোড়,সাহেব বাজার জিরো পয়েন্ট,রেল স্টেশন,বন্ধগেট,শহীদ এএইচএম কামারুজ্জামান চত্তরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নগরজুড়ে। শুধু নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নয়, পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ উৎফুল্লিত। উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ প্রধানকে স্বাগত জানাতে গোটা শহরটিকে রঙিন সাজে সজ্জিত করা হয়েছে। সর্বত্র শোভা পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর আগে বরেন্দ্র অঞ্চল তথা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহী শিক্ষা মহানগরী,সিল্ক সিটি, গ্রীণ সিটির উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া নগরীতে আবার এসেছেন তিনি।

এর আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে এসে এ মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হাসিনা। সেই বক্তব্যে প্রধানমন্ত্রী রাজশাহী জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন।

এর আলোকে রাজশাহীতে প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রী আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানালো পেট্রোল পাম্প মালিক সমিতি

আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

১০

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

১১

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১২

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১৩

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১৪

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৫

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৮

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৯

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

২০