ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
২৭ জানুয়ারি ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৮ জন

ফুলবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফটোকার্ড ডাউনলোড করুন
346

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রমকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলারা আকতার। প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
প্রশিক্ষণে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা, ভোট গ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট বাক্স সিলগালা ও সংরক্ষণ পদ্ধতি, ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রেরণ, দায়িত্ব ও কর্তব্যসহ নির্বাচন পরিচালনার সকল গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, কুড়িগ্রাম,মাহমুদুল হাসান নাঈম, অফিসার ইনচার্জ, ফুলবাড়ী থানা,মোঃ তায়েফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, ফুলবাড়ী; এবং মোঃ আমিনুল ইসলাম রিজু, অধ্যক্ষ, ফুলবাড়ী ডিগ্রি কলেজ।

এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১০

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১১

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১২

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৩

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৪

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৫

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৬

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৭

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৮

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

১৯

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

২০