admin
২৭ নভেম্বর ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৫ জন

বরগুনা সদর হাসপাতালের সকল নার্সদের বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালিত

ফটোকার্ড ডাউনলোড করুন
421

সকাল ১০ ঘটিকায় বরগুনা সদর হাসপাতালের সামনে সকল নার্স একটি বিক্ষোভ ও কর্মবিরতি সভা পালন করেন। হাসপাতালের প্রধান ফটকের সামনে সরব অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা তাদের ৮ দফা দাবি উপস্থাপন করেন।
দাবি উপস্থাপনের সময় সকল নার্স বলেন—দীর্ঘদিন ধরে নানান বৈষম্য, পদোন্নতি জটিলতা, জনবল সংকট এবং কর্মপরিবেশের অব্যবস্থাপনার কারণে তারা চরম ক্ষোভের মধ্যে রয়েছেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন যে, ২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে প্রশাসনিক জটিলতা, প্রমোশন—পদোন্নতি, ফিল্ড ট্রেনিং, স্টাফ নার্স নিয়োগ ও ক্যাডারভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা কার্যকর করা হয়নি। এতে সারাদেশের নার্সদের মত বরগুনা সদর হাসপাতালের নার্সরাও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

নার্সরা জানান, তাদের উপস্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে—
১) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়োগ নীতিমালা একীভূত করা,
২) নার্সদের পদোন্নতি কাঠামোতে বৈষম্য দূর করা,
৩) বর্তমান গ্রেড অনুসারে স্কেল উন্নীতকরণ,
৪) জনবল সংকট নিরসন করে হাসপাতালে পর্যাপ্ত নার্স নিয়োগ,
৫) বিভিন্ন বিভাগে ঝুঁকিপূর্ণ দায়িত্বে কর্মরত নার্সদের ভাতা যৌক্তিকভাবে বৃদ্ধি,
৬) নার্সিং শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়ন,
৭) দায়িত্ব পালনের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা,
৮) এবং পরীক্ষামূলক সময় শেষে সকল স্বাস্থ্য সহায়ক নার্সদের স্থায়ী পদে নিয়োগ প্রদান।

বিক্ষোভে অংশ নেওয়া নার্সরা জানান, সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি; তাই বাধ্য হয়ে তাদের এই কর্মসূচি পালন করতে হয়েছে।

তারা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, বিক্ষোভ চলাকালীন সময় হাসপাতালে সীমিত আকারে সেবা প্রদান করা হয়। রোগী ও স্বজনদের মধ্যেও এ নিয়ে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১০

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১১

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১২

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৩

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

১৫

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

১৬

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

১৮

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

১৯

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

২০