admin
৩ অক্টোবর ২০২২, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২ জন

বাউফলের জেলেরা আটক ভারতে, পরিবারের দিন কাটছে না খেয়ে।

ফটোকার্ড ডাউনলোড করুন
102

পটুয়খালী জেলার বাউফল উপজেলায় আইনী জটিলতার কারনে প্রায় দেড় মাস ধরে ভারতে আটকে থাকা ১১ জেলেকে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনেরা। একমাত্র উপার্জনক্ষম ওই জেলেরা ভারতে আটকে থাকায় খেয়ে-না খেয়ে মানবতর জীবন-যাপন করছেন তাঁদের পরিবার
ভারতে আটকে থাকা জেলেরা হলেন, পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামলীগ সাধারন সম্পাদক মো. বাবুল ব্যাপারী(৫০), একই ইউনিয়নের চর মিয়াজান গ্রামের মো. জসিম বয়াতী (৪০), মো. আবুল মাতুব্বর (৪৮), মো. সুমন (৩০), মো. সোহরাব মাঝি (৩৭), চর রায় সাহেব গ্রামের মো. সবুজ ব্যাপারী(৪৫), দিয়ারা কচুয়া গ্রামের কামাল সরদার ((৪০), কায়েস হাওলাদার (৩৫), ফিরোজ খলিফা (৪০), ভোলার লালমোহনের নাজিরপুর গ্রামের মোতাহার(৪০) ও বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর গ্রামের মো. করিম হোসেন (৩৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ আগস্ট বাবুল ব্যাপারীসহ মোট ১২জন জেলে নিয়ে তাঁর (বাবুল ব্যাপারী) এফবি সামিরা নামে মাছ ধরার ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরেত রওনা হন। ১৭ আগস্ট তাঁরা গভীর সমুদ্রে মাছ শিকারে নামেন। আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১৯ আগস্ট বেলা ১১টার দিকে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১২জনের মধ্যে ১১জন সাগরে ভাসতে ভাসতে ভারত সিমান্তে চলে যায়। জসিম হাওলাদার (২০) নামের একজন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তাঁর কোন খোঁজ মেলেনি। নিখোঁজ জসিম উপজেলার নাজিরপুর- তাঁতেরকাঠি গ্রামের বাসিন্দা।
রবিবার দুপুরে ভারতে আটকে থাকা জেলেরা হোয়াটসঅ্যাপে জানান, ট্রলার ডুবে গেলে তাঁরা ১২জন বাঁশ ও প্লাস্টিকের পট ধরে সাগরে ভাসতে থাকেন। প্রবল স্রোতে জসিম হাওলাদার তাঁদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। টানা ১৭ঘন্টা সাগরে ভাসার পরে ২০ আগস্ট তাঁরা ভারতের তালপট্টি জঙ্গলে আশ্রয় নেন। ওই জঙ্গলেই তাঁদের রাত কাটে। পরের দিন (২১ আগস্ট) ভারতের চব্বিশ পরগণার জীবনতলা গ্রামের জোনাব মোল্লা নামের এক ট্রলার মালিক তাদেরকে উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে এক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশ তাঁদেরকে থানায় নিয়ে যায়। থানা থেকে জোনাব মোল্লা তাঁদেরকে তাঁর জিম্মায় নিয়ে যান। এখন তাঁরা সেখানে রয়েছেন।
এদিকে, ভারতে আটকে থাকা গবীর জেলে পরিবারের সদস্যরা ব্যাংক ঋণের বোঝা মাথায় নিয়ে খেয়ে-না খেয়ে দিন কাটাচ্ছেন। অসহায় এসব পরিবার এখন পর্যন্ত সরকারের কোন রকম সহায়তাও পায়নি।
ভারতে আটকে থাকা জেলে সোহরাব মাঝির স্ত্রী মোসা. পারভীন বলেন,‘ দেড় মাস ধরে আমার স্বামী ভারতে বন্দি। কাম-কামাই করার আর কোন লোক নাই আমাগো সংসারে। এহন তিন পোলা-মাইয়া লইয়া খাইয়া- না খাইয়া আমাগো দিন কাডে।’
আবুল মাতুব্বরের স্ত্রী মোসা. শিল্পী বেগম জানান,‘ স্বামীকে ফিরিয়ে আনতে থানা-পুলিশ, ইউএনও, ডিসি অফিসে দিনের পর দিন ঘুরতেছি। কেউ কোনো সহযোগিতা করছে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে তাঁদেরকে ফিরিয়ে আনতে সাহায্য চাই।
এবিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন,‘ ঝড়ের কবলে পড়ে ভারতে আটকে পড়া জেলেদের ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনুরোধ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১১

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৬

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৭

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৮

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

২০