admin
২৯ আগস্ট ২০২২, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫ জন

বাউফ‌লে বিষ প্রয়ো‌গে মাছ নিধন!!

ফটোকার্ড ডাউনলোড করুন
104

পটুয়াখালী জেলার বাউফ‌ল উপজেলায় এক‌টি ঘে‌রের পুকুরে বিষ প্রয়োগ ক‌রে মাছ নিধ‌নের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

২৯,০৮,২২ইং তারিখ রোজ র‌বিবার রা‌তে উপ‌জেলার দ‌ক্ষিণ বিল‌বিলাস গ্রা‌মে এঘটনা ঘ‌টে। প্রাথ‌মিকভা‌বে ক্ষ‌তির প‌রিমাণ ৩০লাখ টাকা হ‌বে ব‌লে জানিয়েছেন ঘের মালিক নুরুজ্জামান (৪০)।

এ বিষয়ে বাউফল থানায় সাধারণ একটি ডায়রী করা হয়েছে।

স্থানীয় ও ভুক্ত‌ভো‌গী সূ‌ত্রে জানা‌ গে‌ছে, নুরুজ্জামান সদর ইউ‌নিয়‌নের দক্ষিণ বিল‌বিলাস গ্রামে লিজ নিয়ে ৩ শতাংশ ( স্থানীয় মাপের ১কানি) জমির উপর একটি যৌথ মাছ ও বয়লা ঘের তৈরি করেন গত এক বছর আগে। সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ২০লাখ মাছের পোনা চাষ করা হয়। গতকাল মধ্য রাতে দুর্বৃত্তরা গ্যাস (বিষ) ট্যাবলেট প্রয়োগ করলে সমস্ত মাছ মরে ভেসে ওঠে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘের মালিকের।

ঘের মালিক নুরুজ্জামান বলেন, আমি রাত ২টা পর্যন্ত ঘের পরিচর্যার পরে বাসায় ঘুমিয়ে পরি। ভোর ৬টার দিকে আমার মামাতো বোন রুমা আক্তার পুকুরে মাছ ভাসতে দেখে আমাকে খবর দেয়। আমি এসে দেখি সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এসময় পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি ছোট বস্তা ভর্তি গ্যাসের (বিষ) ট্যাবলেট উদ্ধার করি। এসময় কান্না জড়িত কন্ঠে তিনি বলেন আমি নিঃস্ব হয়ে গেলাম।

এব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু গ্যাস ট্যাবলেটসহ (বিষ) আলামত জব্দ করেছে। এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১১

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১২

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৩

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৪

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

১৫

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা

১৬

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

১৮

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

২০