অপরাধ

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৭৯ জন বাংলাদেশি জেলে গ্রেপ্তার

  admin ২০ নভেম্বর ২০২৫ , ৪:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

৪৫০

ভারতের বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় বেআইনিভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে মোট ৭৯ জন বাংলাদেশি ধীবর (জেলে)–কে গ্রেপ্তার করেছে ভারতীয় কোস্টগার্ড ও সুন্দরবন জেলা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে হলদিয়া উপকূলের নিকটবর্তী সমুদ্র অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও (IPS)।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সুন্দরবন এলাকার বেশ কিছু জেলে গভীর সাগরে মাছ ধরতে গেলে ঘন কুয়াশার কারণে দিক ভুলে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। একই সময়ে বাংলাদেশ উপকূলে ভারতের কিছু জেলে ভুলবশত প্রবেশ করলে তাদের আটক করে বাংলাদেশ কোস্টগার্ড—এমন ঘটনার প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দেশের সীমান্তবর্তী সমুদ্র এলাকায়।

ভারতীয় কোস্টগার্ডের অমৃত কৌর ও কমলা দেবী (IMBL) নামের দুটি বিশেষ টহল নৌযান অভিযান চালিয়ে তিনটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরে ট্রলারসহ ৭৯ জন বাংলাদেশি জেলেকে আটক করা হয় এবং তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সুন্দরবন জেলা পুলিশ।

গ্রেপ্তার হওয়া জেলেদের বাড়ি বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও হাতিয়া উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Facebook Comments Box