বিশেষ প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১২ জন

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

ফটোকার্ড ডাউনলোড করুন
665

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

লালমোহন উপজেলার ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের গজারিয়া বাজার সংলগ্ন আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ গেট এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসা ‘পাটোয়ারী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও দুই যাত্রী নিহত হন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তারা তজুমদ্দিন উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে একই দিন দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি খাম্বার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১০

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১১

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১২

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৩

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৪

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৫

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৬

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৭

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৮

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

১৯

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

২০