ভোলা প্রতিনিধি:
২৫ অক্টোবর ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৮ জন

ভোলায় ফুটপাত উচ্ছেদ অভিযানের পর পৌরসভার বর্জ্যবাহী তিনটি গাড়িতে আগুন

৫০৪
ভোলায় ফুটপাত উচ্ছেদের পর পৌরসভার বর্জ্যবাহী তিনটি গাড়িতে আগুন

ভোলা পৌরসভা কর্তৃপক্ষের ফুটপাত দখলমুক্ত অভিযানের পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বর্জ্য নিষ্কাশনের তিনটি গাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের কিছুক্ষণ পর ক্ষুব্ধ ব্যবসায়ীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে পৌরসভার বর্জ্য পরিবহনের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
অগ্নিকাণ্ডে গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোলা পৌরসভা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য, সেখানে অবৈধ দোকান গড়ে তোলা ছিল বেআইনি। আইনগত ব্যবস্থা অনুযায়ী অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভোলা পৌরসভা কর্তৃপক্ষ দোকান উচ্ছেদের সময় মালামাল সরানোর সুযোগ দেয়নি। বিকল্প ব্যবস্থা না দিয়েই দোকানগুলো উচ্ছেদ করায় আমরা ক্ষুব্ধ হয়েছি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A6-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০