admin
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৪ জন

মনপুরায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে গোয়াল ঘরে আগুন।

ফটোকার্ড ডাউনলোড করুন
99

ভোলার মনপুরায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বসতবাড়ির গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে মনপুরা উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তালতলা স্লুইসগেট গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তালতলা স্লুইসগেট এলাকার স্থানীয় বাসিন্দা হারুন এর ছেলে মোসারেফ এর বসতবাড়িতে একটি গোয়াল ঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোসারেফ এর পরিবারের সঙ্গে প্রতিবেশী ইব্রাহিম ডাক্তার ও অলিউল্যাহ হাওলাদার এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার গভীর রাতে বাড়ির একটি গরু ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী মোসারেফ বলেন ,“আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে বাইরে দেখি আমাদের গরু ঘরে আগুনের লেলিহান দেখতে পাই। ঘরের দরজা খুলে বাহিরে এসে দেখি কিছু লোক দৌড়ে পালাচ্ছে। এরমধ্যে ইব্রাহিম ডাক্তার ও অলিউল্যাহ হাওলাদারকে চিহ্নিত করি। পরে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

অভিযুক্ত অলিউল্যাহ হাওলাদার জানান , আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। তাদের ঘরে কিভাবে আগুন লেগেছে সেটা জানা নাই। তবে ধারণা করা হচ্ছে তারা নিজেদের ঘরে আগুন দিয়ে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন। ঘর পোড়ার ঘটনার ব্যাপারে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন পৌরসভার প্রধান সড়কগুলো যেন ময়লা ভাগাড় ! দুর্গন্ধ ও দুর্ভোগে ব্যবসায়ী এবং পথচারীরা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

কে কোন মন্ত্রণালয় পেলেন

মেজর হাফিজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা আজ থেকে শুরু

নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ

১০

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

১১

জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১২

চলছে ভোট গণনা

১৩

বরগুনা-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, বামনায় উৎসবমুখর পরিবেশ

১৪

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১৫

স্ব-মিলে অভিযান: যুবদল সভাপতির মিল থেকে সরকারি গাছ জব্দ, তদন্তে বন বিভাগ

১৬

ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

১৭

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

১৮

নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর বিভাগে র‍্যাব-১৩’র নিরাপত্তা প্রস্তুতি

১৯

লংগদু পশ্চিম বাইট্টা পাড়ায় ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

২০