admin
১০ মে ২০২৩, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬ জন

ময়মনসিংহে জেএমবির সিরিজ বোমা হামলার চার্জশীটভুক্ত আসামি গ্রেফতার

ফটোকার্ড ডাউনলোড করুন
146

ময়মনসিংহ প্রতিনিধি:

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। খুন, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সেইসাথে র‍্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় জঙ্গিবাদ দমন ও জঙ্গি বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সকাল ১১ টা থেকে ১১.৩০ এর মধ্যে দেশের ৬৩ জেলার প্রেসক্লাব, গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। ময়মনসিংহে এই বোমা হামলার ঘটনায়, পুলিশ বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর উক্ত আসামী আজিজুল হক গোলাপ’সহ আরো ১১ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এরই প্রেক্ষিতে, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল সোমবার (৮ মে/২০২৩) বর্ণিত জঙ্গি মামলার চার্জশীটভুক্ত
দীর্ঘ ১৮ বৎসর যাবত পলাতক আসামী আজিজুল হক গোলাপ (৩৮) কে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে। উক্ত আজিজুল হক গোলাপ ময়মনসিংহের গৌরীপুর থানাধীন তাতীরপায়া গ্রামের মৃত রুস্তম আলী মাস্টার এর পুত্র।

মঙ্গলবার (৯ মে) সকালে র‍্যাব-১৪, ময়মনসিংহ কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি মুহিবুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম ও সাংবাদিক মো মাসুদ আলম ভূঞা সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০