অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য : জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী

ফটোকার্ড ডাউনলোড করুন
120

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে, সহ্য করেছে অবর্ণনীয় নির্যাতন। এখন সময় সেই আত্মত্যাগের মর্যাদা দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করার।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত বছরগুলোর স্মৃতিচারণ করে বলেন, দেশে সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তার জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে লড়াই করেছে। এই অধিকার ফিরে পেতে বহু মানুষ গুম, খুন ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। লক্ষ মানুষের এই আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা পুনরায় বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি।

তারেক রহমান বলেন, দেশের সাধারণ মানুষ আজ বুকভরা আশা ও প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমাদের দিতেই হবে।

উপস্থিত রাজনৈতিক নেতারা ও তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‌‘আসুন, আজ আল্লাহর নামে আমরা এই শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের সব কাজ ও পরিকল্পনা হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির সেবা করাই হোক আমাদের একমাত্র ব্রত।’

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক দলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর নায়েবে আমির শফিক সাহেবসহ সব নেতাদেরকে এই সুন্দর মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১১

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৬

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৭

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৮

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

২০