স্টাফ রিপোর্টারঃ
৩০ অক্টোবর ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫০ জন

মুনিগঞ্জ সেতুর নিচ থেকে অচেতন অবস্থায় ব্যবসায়ী উদ্ধার, হাসপাতালে মৃত্যু

ফটোকার্ড ডাউনলোড করুন
436
মুনিগঞ্জ সেতুর নিচে অচেতন ব্যবসায়ী উদ্ধার, হাসপাতালে মৃত্যু

বাগেরহাট শহরের মুনিগঞ্জ সেতুর নিচের পিলারের বেজমেন্ট থেকে অচেতন অবস্থায় ইব্রাহিম শেখ (৬০) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তির ঘণ্টা দুয়েক পরে সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তার পায়ে আঘাতের চিহ্ন ছিল। তিনি সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত ছিলেন। পায়ে কালো রঙের জুতা ও মোজা ছিল।

নিহত ব্যবসায়ী ইব্রাহিম শেখ বাগেরহাট শহরের নোনাডাঙ্গা এলাকার বাবর আলী শেখের ছেলে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ব্যবসা করার সুবাদে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন। তবে এলাকায় এলে সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় শ্বশুরবাড়ির পাশে নির্মাণ করা নিজ বাড়িতে অবস্থান করতেন।

স্থানীয়দের দাবি, কান্দাপাড়া এলাকার ওই বাড়ি বিক্রির জন্য তিনি ঢাকা থেকে বাগেরহাটে এসেছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার স্ত্রী ও দুই মেয়ে বাগেরহাটে এসে পৌঁছায়নি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, হাসপাতালে মরদেহের সুরতহাল হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১১

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৬

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৭

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৮

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

২০