admin
৪ নভেম্বর ২০২২, ১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫ জন

মোংলায় প্রথমবারের মতো সংবিধান দিবস পালন

[ppsp_buttons]

মোংলায়ও প্রথম বারের মতো পালিত হলো জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।

স্বাধীনতার ৫১ বছরে এসে অবশেষে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় সংবিধান দিবস’ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ( ৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার’র সভাপতিত্বে ইউএনও’র রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সবাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালন করার নির্দেশ দেন।

দেশ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন। পরবর্তী সময়ে ২৩ মার্চ রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন।

আদেশ অনুযায়ী, ১৯৭০ এবং ৭১ সালের জানুয়ারি মাসে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যরা গণপরিষদের সদস্য বলে বিবেচিত হন। এই গণপরিষদের সদস্য ছিলেন ৪৩০ জন। জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহ্বান করা হয়। সংগ্রহীত মতামত থেকে ৯৮টি সুপারিশ গ্রহণ করা হয়।

এ ছাড়া তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনকে প্রধান করে গঠিত হয় সংবিধান প্রণয়ন কমিটি। এই কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। এই কমিটি ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করে। সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের ১২ অক্টোবর। এরপর ৪ নভেম্বর তা গৃহীত হয় গণপরিষদে।

আলোচনাসভা শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার উপস্থিত সকলকে মোবাইল থেকে “বাংলাদেশ সংবিধান” এর এ্যাপস ডাউনলোড করান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০