স্টাফ রিপোর্টারঃ
১২ মার্চ ২০২৬, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭ জন

লংগদুতে এলজিইডি’র ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে স্থানীয়দের অভিযোগ।

ফটোকার্ড ডাউনলোড করুন
112

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) কর্তৃক বাস্তবায়নাধীন একটি ড্রেন নির্মাণ প্রকল্পে চরম অনিয়ম ও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। ৬ লক্ষ টাকা ব্যয়ের এই গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মধ্যে বাইট্টাপাড়া এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে সেখানে ব্যবহৃত ইটের মান নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় পথচারীদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি প্রাক্কলন তোয়াক্কা না করে একদম নিম্নমানের (৩য় বা ততোধিক শ্রেণির) ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের আশঙ্কা, এই নিম্নমানের ইট ব্যবহার করে ড্রেন নির্মাণ করা হলে তা টেকসই হবে না এবং বৃষ্টির তোড়ে বা সামান্য চাপেই অল্প কিছুদিনের মধ্যে ধসে পড়বে। ফলে সরকারের বরাদ্দকৃত বিশাল অর্থ অপচয়ের মুখে পড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অনেকটা দায়সারাভাবে এড়িয়ে যান। ঠিকাদার জানান, “এসব নিম্নমানের ইট মূলত ভুলবশত সাইটে চলে এসেছে। তবে এসব ইট দিয়ে কোনো কাজ করা হবে না।” যদিও স্থানীয়দের দাবি, তদারকির অভাবেই এসব ইট কাজে ব্যবহারের জন্য আনা হয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর (ইঞ্জিনিয়ার) সাথে কথা বললে তিনি জানান, “অফিস স্টাফরা নিয়মিতভাবে কাজ তদারকি করছেন। তবে বর্তমানে সাইটে যে ইটগুলো আনা হয়েছে, সেগুলো নিঃসন্দেহে নিম্নমানের। এই ধরনের সামগ্রী দিয়ে ড্রেনের কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি আরও জানান, কাজের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন খামখেয়ালি এবং অবহেলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মানসম্মত নির্মাণ সামগ্রী দিয়ে টেকসই ড্রেন নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১১

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৬

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৭

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৮

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

২০