admin
২০ মার্চ ২০২৩, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০ জন

লালমোহনে স্বপ্নের ঠিকানায় বসতী গড়তে প্রস্তুত ১৮০ টি পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ

ফটোকার্ড ডাউনলোড করুন
117

আরশাদ মামুন।
এক সময় যাদের মাথা গোঁজার ঠাঁই বলতে কেবল ভরসা ছিল ঝুপড়ি ঘর, এখন তারা থাকবেন পাকা বসতঘরে। যে ঘর এসব মানুষের কাছে ছিল কেবল স্বপ্ন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে ভোলার লালমোহনের ১৮০ টি পরিবারের স্বপ্ন পূরণ হবে আগামী ২২ মার্চ।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সঙ্গে লালমোহন উপজেলার ১৮০টি ঘরের উদ্বোধন করবেন। যার মাধ্যমে এসব অসহায় পরিবারগুলো উঠবেন তাদের স্বপ্নের ঠিকানায়।

জানা যায়, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে লালমোহন পৌরসভা, ফরাজগঞ্জ, পশ্চিম চরউমেদ ও কালমা ইউনিয়নে মোট ঘর বরাদ্দ হয়েছে সাড়ে ৪শ’টি। যার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের জন্য ১৮০টি ঘরের নির্মাণ কাজ এরমধ্যে সম্পন্ন করা হয়েছে। বাকি ঘরের কাজ চলমান। এসব ঘর নিমার্ণের জন্য বরাদ্দ রয়েছে দুই লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা। এসব ঘরের বাসিন্দারা পাবেন দুই শতক জমির মালিকানাও। তাদের জন্য থাকবে বিদ্যুৎ, সুপেয় পানি ও যাতায়াতের সড়কের ব্যবস্থা। কেবল ঘরই নয়, এসব অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হবে।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া নীরু বেগম, বিলকিস বেগম ও মো. সুমন বলেন, পরিবার-পরিজন নিয়ে অন্যের জমিতে ঝুপড়ি ঘর বানিয়ে থাকতাম। পাকা ঘরে থাকতে পারবো, তা আমাদের কাছে ছিল কেবল স্বপ্ন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেই স্বপ্ন বাস্তবে পরিণত করেছেন। তিনি আমাদেরকে জমিসহ ঘর দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। এছাড়া, এ ঘর পেতে এমপি স্যারও সহযোগিতা করেছেন। আমরা তার প্রতিও কৃতজ্ঞ।

এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল জানান, মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ মার্চ ‘ক’ শ্রেণির ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হবে। এই গৃহ প্রদান কার্যক্রমে গুণগত মান ঠিক রেখে ঘরগুলোর কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকৃত অসহায় ব্যক্তিরা যেন এসব ঘর পান, সেজন্য স্থানীয় এমপি মহোদয় আমাদের সব ধরনের সহযোগিতা করেছেন।

এ বিষয়ে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য অতীতের কোনো সরকার কিছুই করেনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সেসব অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনতে এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। তাই আমার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনের এসব সুবিধাভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করছি; প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে এসব অসহায় পরিবারগুলোর জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১১

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৬

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৭

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৮

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

২০