admin
১১ জুলাই ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪১ জন

২১ জেলায় পানিতে ডুবেছে ৭২ হাজার হেক্টর জমির ফসল

ফটোকার্ড ডাউনলোড করুন
284

টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ২১টি জেলায় প্রায় ৭২ হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ফেনীতে ডুবেছে এক হাজার ৬৫৫ হেক্টর জমির ফসল। এ তথ্য পাওয়া গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকের কার্যালয় থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে অবিরাম বর্ষণের ফলে দক্ষিণ-পূর্বাঞ্চল ও উপকূলের ২১ জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শত শত বাড়িঘরে পানি উঠে গেছে। ফলে অনেককে আশ্রয় নিতে হয়েছে নিরাপদে। বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা চালাচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে মাঠে থাকা ফসল (আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ ইত্যাদি) পানিতে ডুবেছে।

অধিদপ্তরের তথ্য মতে, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুর (মোট ২১) জেলার ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে ডুবেছে।

এর মধ্যে আছে আউশ আবাদের ৪৪ হাজার ৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪ হাজার ৩৯৩ হেক্টর, পাট ১৩৫ হেক্টর, শাকসবজি ৯ হাজার ৬৭৩ হেক্টর, কলা ১১৪ হেক্টর, পেঁপে ২৯৩ হেক্টর, পান ৩৮৭ হেক্টর, বোনা আমন আবাদ ২৯৭ হেক্টর, মরিচ ১০৪ হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ আবাদের ২৮১ হেক্টর জমি।

কুমিল্লায় ১১ হাজার ৫৯০ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে ডুবেছে, এর মধ্যে আছে আউশ, আমন, শাকসবজি, মরিচ ও আখ। নোয়াখালীতে ৭ হাজার ৮০৬ হেক্টর জমির ফসল ডুবেছে পানিতে। এর মধ্যে আছে আউশ, আমন, শাকসবজি, মরিচ ও তরমুজ। আর ফেনীতে ডুবে যাওয়া ১ হাজার ৬৫৫ হেক্টর জমির ফসলের মধ্যে আছে আউশ, আমন, শাকসবজি ও মরিচ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ক্রমান্বয়ে কমে যাচ্ছে ফসলসমূহের নিমজ্জিত থাকার হার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১০

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১১

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১২

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৩

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৪

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৫

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৬

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৭

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৮

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

১৯

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

২০