অনলাইন ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৬ জন

নির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারি

ফটোকার্ড ডাউনলোড করুন
444

আগামী বছরের ৫ অথবা ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ডিসেম্বরের ৪ অথবা ৭ তারিখে তফসিল ঘোষণা হতে পারে। পাশাপাশি সংসদ ও গণভোট একই দিনে করার চিন্তা করছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

এ ক্ষেত্রে সরকারের গ্রিন সিগন্যাল পেলে কমিশনের বৈঠকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। যদিও সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করা নিয়ে রাজনৈতিক দলগুলো দুই মেরুতে অবস্থান করছে। জুলাই সনদে মতভেদ (নোট অব ডিসেন্ট), গণভোটের বিষয়বস্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়েছে অন্তর্বর্তী সরকার। গত ৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কী হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ওই দিন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে, নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে।

সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করা নিয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বক্তব্য দিতে না চাইলেও কছেশ দিন আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘আমি কমিশনার হিসেবে বলছি না, দেশের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে মনে করি, যদি গণভোট করতেই হয়, তাহলে এক দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করলে কোটি কোটি টাকা বেঁচে যায়।’

জাতীয় নির্বাচনের আগে বা একসঙ্গে গণভোট করতে হলে নির্বাচন কমিশন সেজন্য কতটা প্রস্তুত জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আমরা পত্র-পত্রিকায় যা দেখছি, এ মুহূর্তে এটা নির্ভর করছে পলিটিক্যাল কনসেনসাসের ওপর। এটা (গণভোটের সিদ্ধান্ত) রাষ্ট্রীয় ব্যাপার, সরকারের ব্যাপার। সরকার যদি মনে করে গণভোট করবে, তাহলে আমরা গণভোট ইনশাহআল্লাহ করব। তবে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হলে বড় ব্যয় সাশ্রয় হবে বলে মনে করেন এ কমিশনার। তিনি বলেন, এত ব্যয়বহুল কাজ দুই দিনে করাটা কঠিন হবে। কাজেই সরকার যদি সিদ্ধান্ত নেয়, আমাদের কোনো বিষয় নয়। দুই নির্বাচন একত্রে করলে অনেক টাকা বেঁচে যায়। ফেব্রুয়ারিতে হলে একসঙ্গে দুই নির্বাচন করা সম্ভব বলেই মনে করছেন আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে সম্ভব। তবে ভোট কেন্দ্র ও ভোটকক্ষ কিছু বাড়ানো লাগতে পারে। এ ছাড়া খুব যে অসম্ভব তা নয়, বরং একসঙ্গেই ভালো।

গণভোট কখন কীভাবে হবে, তা নিয়ে এখনো মতভেদ আছে। কোনো কোনো দল সংসদ নির্বাচন ও গণভোট এক দিনে করার প্রস্তাব দিয়েছে। তেমনি জাতীয় নির্বাচনের এক মাস আগেও গণভোট করার প্রস্তাব এসেছে।

ইসির ভোট প্রস্তুতি : সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত হয়েছে ভোট কেন্দ্র। রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। চলছে নির্বাচনি প্রশিক্ষণ। দলের নিবন্ধন শেষ করেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে চলতি মাসেই। আগামী ১৮ নভেম্বর সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখেরও বেশি। ইসি সচিব আখতার আহমেদ জানান, নতুনদের নিয়ে এখন দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

তিনি বলেন, আমরা চূড়ান্তভাবে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪টি জেলার ৩০০টি সংসদীয় আসনে কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১। কক্ষের হিসাবে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭ এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২ কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধনের চূড়ান্ত সনদ দেবে ইসি।

আরপিও সংশোধন অধ্যাদেশ জারির মধ্যে নির্বাচনি আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোট কেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালাসহ সব ধরনের আইন-বিধি সংস্কার করেছে ইসি। আরপিও সংশোধন হওয়ায় এর আলোকে দল ও প্রার্থীর আচরণবিধিমালা শিগগিরই জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থা ইসি।

এ ছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট নেওয়ার আয়োজন হচ্ছে ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের’ মাধ্যমে। প্রায় আড়াই হাজার কোটি টাকার সংসদ নির্বাচনে ১০ লাখের বেশি লোকবল নিয়োজিত থাকবে। একসঙ্গে গণভোট ও সংসদ নির্বাচন হলে এক আয়োজনেই দুই কাজ সেরে ফেলা সম্ভব। তা না হলে দুই দফায় একই মাপের আয়োজন করতে হবে দুই ভোটের জন্য। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে সংসদ নির্বাচন; তার আগে ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১০

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১১

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১২

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৩

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৫

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৬

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৭

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

১৮

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

১৯

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

২০