বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) লালমোহন উপজেলা শাখার ২০২৫- ২০২৬ অর্থবছরের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার লালমোহন বাজারের ফারিয়া অফিসে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মো. হাসান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. শরিফ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম পাটোয়ারী, সহসভাপতি মো. সবুজ,মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, মো. আবু তৈয়ব,সহ-সাধারণ সম্পাদক মো. হাবিববুউল্ল্যাহ, মো.শাহিন,মো.জাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন প্রমুখ।
অধিকার আদায়ে আমরা সবাই একসাথে এই স্লোগান কে ধারণ করে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) লালমোহন উপজেলা শাখার ২০২৫-২৬ সালের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন সহ-সাধারণ সম্পাদক মো. জাহিদ।
সম্পাদক ও প্রকাশক: এম এ হান্নান,ফোন : 01711742693,01715780640-ইমেইল : Crmebanglanews24@gmail.com অফিসঃ ঠিকানা,মতিঝিল,ঢাকা
www.CrimeBanglanews.com