রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ক্বিরাতুল কোরআন মডেল একাডেমির ৪র্থ বার্ষিক আজিমুশশান সালানা জলসা ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান) অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৮ই এপ্রিল শনিবার, বাঘাইছড়ি মডেল টাউন জামে মসজিদ ময়দানে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্জ মাওলানা মুহাম্মদ কাউছার উদ্দিন নুরী।
দিনব্যাপী অনুষ্ঠানমালা
বাদে আছর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম পর্বে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে গঠনমূলক বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন, প্রধান শিক্ষক, ক্বিরাতুল কোরআন মডেল একাডেমি।
জনাব মোঃ কিতাব আলী, প্রধান শিক্ষক, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আবুল কালাম আজাদ, সভাপতি, বাঘাইছড়ি গাউছিয়া কমিটি।
সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী, ভারপ্রাপ্ত সুপার, সিঙ্গিনালা দাখিল মাদ্রাসা।
বক্তব্য পর্ব শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওলামায়ে কেরামদের বয়ান
মাগরিবের নামাজের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় তাফসিরুল কোরআন মাহফিল। এতে মেহমানে আ'লা হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফেজ সোলাইমান আনসারী।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন ঢাকার প্রখ্যাত আলেম হযরত আল্লামা হাফেজ মুফতি মাসউদ রিজভী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আলহাজ্ব শফিকুল ইসলাম আস-সাইদী আল-কাদেরী এবং বিশেষ বক্তা হাফেজ মাওলানা নিজাম উদ্দিন কাদেরী। ওলামায়ে কেরামগণ তাদের বক্তব্যে কোরআন-সুন্নাহর আলোকে আদর্শ জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
গভীর রাতে কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক: এম এ হান্নান,ফোন : 01711742693,01715780640-ইমেইল : Crmebanglanews24@gmail.com অফিসঃ ঠিকানা,মতিঝিল,ঢাকা
www.CrimeBanglanews.com