নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারী ২০২৫, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪৬ জন

বার্নাব্যুতে এমবাপ্পের আরেকটি ‘স্বপ্নপূরণ’

৬৬৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের কাছে স্বপ্নের মতোই ছিল সব। কৈশোর থেকে লালন করে আসছিলেন, ‘এক সময় রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে খেলব।’ গত বছর সেই স্বপ্নপূরণ হয়েছে। গতকাল লা লিগার একটি ম্যাচে হলো আরেকটি। সান্তিয়াগো বার্নাব্যুতে ‘এমবাপ্পে’ নামে গলা ফাঁটিয়েছে মাদ্রিদিস্তারা। তাতেই যারপরনাই খুশি ফরাসি তারকা। তার ভাষ্য, এটি আরেকটি স্বপ্নপূরণের মতো।

লাস পালমাসকে উড়িয়ে দিতে এমবাপে পেয়েছেন দুটি গোল। ৪-১ ব্যবধানের জয়ে রিয়ালও উঠেছে টেবিলের শীর্ষে। এমন দিনে নিজেও ঘুঁচিয়েছেন জাল খোঁজার সমস্যা। মাদ্রিদের ক্লাবটির হয়ে এতদিন নিজেকে মেলে ধরতে ব্যর্থ এমবাপ্পে তাই খুশি ফর্ম ফিরে পেয়ে। ফরাসি সুপারস্টার সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধও হয়েছেন আরেকবার।

রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, ‘এটা সবসময় স্বপ্নের মতো যে, এই স্টেডিয়ামে দাঁড়িয়ে হাততালি পাব। রিয়াল সমর্থকেরা আমার নাম ধরে চিৎকার করছে। এটা তো আরো বেশি কিছু। খুবই খুশি, দলে মানিয়ে নিয়েছি এবং আমি আমার সেরা খেলাটা খেলতে পারছি।’

কোপা দেল রে-র আগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুয়ের গ্যালারি থেকে দুয়ো ভেসে এসেছিল। সেটিই পাল্টে গেছে সপ্তাহখানেকের মাঝে। আগের দিন আতলেতিকো মাদ্রিদের হার এবং বার্সেলোনার ড্রয়ে রিয়ালের সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষে উঠার। সেই লক্ষ্যে ভালো শুরু পায়নি কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের ২৭ সেকেন্ডের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে দলটি। তবে এমবাপ্পে, রদ্রিগো ও দিয়াজের গোলে শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। জোড়া গোল করেন এমবাপ্পে। তাতেই তৃপ্ত এই তারকা ফরোয়ার্ড।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০