চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
২৬ অক্টোবর ২০২৫, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৫ জন

চরফ্যাশনে তারেক রহমানের “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা” বাস্তবায়নে লিফলেট বিতরণ

ফটোকার্ড ডাউনলোড করুন
661
চরফ্যাশনে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা

ভোলার চরফ্যাশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাকিব শিকদার।

রোববার সকালে চরফ্যাশন সদর এলাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে এই রূপরেখার মূল বার্তা পৌঁছে দেন তিনি।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাকিব শিকদার বলেন,“এই যাত্রা কেবল নির্বাচনের নয়, এটি জাতিকে পুনর্গঠনের যাত্রা। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের অধিকার নিরাপদ থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র থাকবে জনগণের হাতে এবং রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। ধানের শীষ মানে মানুষের অধিকার—আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।”

তিনি আরও বলেন,“তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের একটি সুস্পষ্ট দিকনির্দেশনা। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি—যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, আর সেই পরিবর্তন হবে জনগণের হাতেই।”

রাকিব শিকদার জানান, দেশের তরুণ প্রজন্ম আজ একটি স্বপ্নের বাংলাদেশ চায়—যেখানে যোগ্যতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের চেতনা বাস্তবে রূপ পাবে।
তিনি বলেন,“আমরা মাঠে আছি মানুষের অধিকার ফেরানোর লড়াইয়ে। জনগণের সঙ্গে হাত মিলিয়ে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ—যার নেতৃত্ব দেবেন এদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা মিজানুর রহমান শাওন, মো. রায়হান, মুসা, চরফ্যাশন উপজেলা ছাত্রদল নেতা আজিজ, আরমান, শামীম, রাজিব, আল-আমিন, ফরিদ, ছাব্বির, রিয়াজ, ফরহাদ, সাকিব, সিয়ামসহ দুই শতাধিক নেতাকর্মী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১০

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১১

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১২

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৩

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

১৫

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

১৬

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

১৮

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

১৯

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

২০