স্টাফ রিপোর্টারঃ
১১ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০১ জন

লালমোহন হাসপাতালে চিকিৎসার অবহেলা, জনদুর্ভোগ চরমে

ফটোকার্ড ডাউনলোড করুন
402

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা বর্তমানে মারাত্মক অব্যবস্থাপনার শিকার। নিয়মিত চিকিৎসক উপস্থিত না থাকা, বিশেষজ্ঞদের অতিরিক্ত চাপ এবং বহি বিভাগের কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে উপজেলার প্রায় তিন লক্ষাধিক মানুষ প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯ জন চিকিৎসক। এর মধ্যে রয়েছেন দুইজন কনসালটেন্ট, একজন ডেন্টাল সার্জন, একজন হারবাল চিকিৎসক, চারজন মেডিকেল অফিসার এবং একজন আরএমও। তবে বহি বিভাগে নিয়মিত রোগী দেখা হয় মাত্র চারজন চিকিৎসকের মাধ্যমে।

অভিযোগ রয়েছে, ডেন্টাল সার্জন ও হারবাল চিকিৎসককেও সাধারণ রোগীর প্রেসক্রিপশন দিতে বসানো হয়েছে।
অন্যদিকে বেশ কিছু মেডিকেল অফিসার মাসে দুই-তিনদিন এসে ৪৮ ঘণ্টার ডিউটি শেষ করে চলে যান। হাজিরা খাতায় স্বাক্ষর না করা ও ফিঙ্গারপ্রিন্টে উপস্থিতি না দেওয়াই তাদের নিয়মে পরিণত হয়েছে। ফলে বহি বিভাগের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রোগীরা অভিযোগ করেছেন, ডাক্তার পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কেউ কেউ টিকিট নিয়ে দাঁড়িয়েও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।
রোগী সালাউদ্দিন হাওলাদার বলেন, “ডাক্তার পেতে অনেক অপেক্ষা করতে হয়। টিকিট কেটে দাঁড়ালেও শেষে হারবাল বা ডেন্টাল ডাক্তারই প্রেসক্রিপশন দেন। আমি জ্বর ও ঠান্ডা নিয়ে এসেছিলাম, কিন্তু সঠিক চিকিৎসা পাইনি।”

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাসিন বলেন, “২৭ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত মাত্র ৯ জন। সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। আগামী সপ্তাহে নতুন কয়েকজন চিকিৎসক যোগ দিলে পরিস্থিতির উন্নতি হবে।”

ভোলার সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান বলেন, “আমি বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও লালমোহনের সাধারণ মানুষ আজ সেই অধিকার থেকে বঞ্চিত। এলাকাবাসী দ্রুত হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১০

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১১

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১২

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৩

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

১৫

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

১৬

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

১৮

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

১৯

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

২০