Logo
প্রিন্টের তারিখ ও সময়: ১১ আগস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন | প্রকাশের তারিখ: আগস্ট ১১, ২০২৬

যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া

যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী তিন থেকে চার দিন রাজধানীতে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুধু ঢাকা নয়, আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে পরবর্তী তিন-চার দিন ঢাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর রাজধানীতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

© সকল কিছুর স্বত্বাধিকার: ক্রাইম বাংলা নিউজ ২৪
সকল কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি