ভোলার লালমোহন নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে নুসরাত (১৮) মাসের এক শিশু মারা গেছে। শনিবার সকাল ৮টার সময় চরভূতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে, শিশু নুসরাত এর বাড়ি বোরহানউদ্দিন উপজেলায় জয়নগর ইউনিয়ন, তার পিতা মো. হাদিস এবং মাতা মিতু বেগম।
পরিবারের সূত্রে জানাজায়, লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার, ৬ নং ওয়ার্ডের জামালের মেয়ে কে, পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলায় জয়নগর ইউনিয়ন বিবাহ হয়েছে, নুসরাত ও তার মা সহ মা মিতু বেগম নানা বাড়িতে বেড়াতে আসে।
ঘটনার দিন শনিবার সকাল ৮.৩০ মিনিটের সময়, খেলার অসাবধানতা অবলম্বন করার কারণে, পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।
লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ জানান, শিশু পানিতে ডুবে মৃত্যু খবর পেয়ে পুলিশের একটি টিম কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তদন্ত করে পরিবারের অভিযোগ না থাকায়, শিশু নুসরাত এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}