বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার জন্য রোববার (২৩ নভেম্বর) এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন রাত ৮টায় এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়া কেবিনে রয়েছেন এবং পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার পর পরবর্তী চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে পৌঁছান। উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যাসহ অন্যান্য জটিলতায় ভুগছেন।

সোমবার (২১ নভেম্বর) তিনি সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সর্বশেষ গত ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}