বীর মুক্তিযোদ্ধা, দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম. হাবিবুর রহমান আর নেই। আজ ২৪ নভেম্বর , মঙ্গলবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে ভোলার সংবাদ অঙ্গন, সহকর্মী সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন সত্য-নিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল কলমযোদ্ধা—মুক্তিযুদ্ধের চেতনার অকৃত্রিম ধারক।
একজন নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারিয়ে সবাই মনে করছেন—ভোলার গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
তার রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলা হয়—
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}