ঢাকা-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ তৌফিক হাসানের উদ্যোগে আমিনবাজার ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের হিজলা ও বেগুনবাড়ী এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং ডায়াবেটিস পরীক্ষা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। তিনি বলেন, “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন দারুসসালাম থানা মজলিসে শূরা সদস্য ডা. রেজাউল করিম রেজা, কর্ম পরিষদ সদস্য মাওলানা আরিফুল ইসলাম, ওয়ার্ড সভাপতি হাসানুল বান্না সাকিবসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ফ্রি চিকিৎসা সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এলাকায় মানসম্মত চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা না থাকায় এমন উদ্যোগ তাদের খুব উপকারে এসেছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর এই মানবিক কার্যক্রমকে সকলেই আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

মানবিক সেবামূলক এ আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}