ভোলা জেলার লালমোহন উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে লালমোহনের “ওহীর জ্ঞানে বিশ্বোপযোগী নেতৃত্ব তৈরির প্রত্যয়ে” প্রতিষ্ঠিত শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসা।

প্রতিযোগিতায় লালমোহন উপজেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা যাচাই করা হয়। প্রতিযোগিতা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে মোট ৯টি পুরস্কার অর্জন করে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে,জেলা পর্যায়ে অংগ্রহনের যোগ্যতা অর্জন করেন।

এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং প্রতিষ্ঠানের নিয়মিত সাংস্কৃতিক চর্চাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার ফলে তারা জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে।

ফলাফল ঘোষণার পর প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিতভাবে আয়োজন করা হয়ে থাকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}