১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
তোপধ্বনির পরপরই শহিদদের স্মরণে সকাল ৭টায় উপজেলা পরিষদে শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়েছে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে। পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বিজয় দিবসের আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। পরে অতিথিরা বিজয় মেলা পরিদর্শন করেন।
উপজেলা পরিষদে শহিদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে থানা পুলিশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় শিল্পকলা অ্যাকাডেমির পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে উপজেলার বিনোদন প্রেমীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}