আরশাদ মামুন : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি জামায়াতে সন্ত্রাসী জোটের বিভীষিকাময় কালো অধ্যায়ের দিন শেষ। দেশের জনগন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব দেশ বিরোধী চক্রের সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছেন। রবিবার সকালে লালমোহন উপজেলাধীন ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে “বিএনপি-জামায়াতের নৈরাজ্য উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে বিশাল এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির অপকর্মের প্রতিবাদে আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করার বিকল্প নেই। এসময় প্রধান অতিথি উপস্থিত জনসাধারণের মাঝে এই বার্তা পৌঁছে দেন যে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন ঘিরে বিএনপি ষরযন্ত্র শুরু করেছে। দেশের সকল মহৎ অর্জনগুলো হয়েছে দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শিতা ও দক্ষ নেতৃত্বের কারনে। বিশাল সমাবেশে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}