সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে নতুন ব্যবস্থা। গণভোট মানে সকল রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। এই বিষয়ে নিরপেক্ষ থাকা যায় না, আমি হ্যাঁ এর পক্ষে।

সোমবার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে গণভোট সম্পর্কে জনসচেতনতামূলক ‘মক ভোটিং’-এর উদ্বোধনকালে তিনি এস কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা আশা করব রাজনৈতিক দলগুলোও হ্যাঁ ভোটের পক্ষে থাকবে। কারণ এটাতেও তাদের স্বার্থ জড়িত রয়েছে। সবাই মিলে গণভোটের পক্ষে কাজ করব। তারা যদি গণ-অভ্যুত্থানকে সম্মান করে, স্বীকৃতি দেয়, ছেলে-মেয়েদের ত্যাগকে শ্রদ্ধা করে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে; তাহলে তারাও গণভোটের পক্ষে থাকবে।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণভোট সম্পর্কিত মক ভোটিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর গণভোটের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে মক ভোটিংয়ে ভোট দেন উপদেষ্টা।

এ সময় সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}