ভোলার মনপুরা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার, ৬/০২/২৬ ইং মনপুরা ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সকাল ০৯ টায় এই সংঘর্ষের সৃষ্টি হয়

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ধানের শীষ প্রতীকের কর্মীরা ভোটের প্রচারণায় এলাকায় জনসংযোগে নামেন। এ সময় স্থানীয় বিএনপি কর্মী গনি মাঝী (৪৫) নেতৃত্বে প্রচারণা চলাকালে জামায়াতের ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সেক্রেটারি শরীফের নেতৃত্বে আসা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।এতে জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ড সেক্রেটারী ইদ্রিস( ২৮)

অন্যদিকে জামায়াত কর্মীদের দাবি, তাদের প্রচারণায় বাধা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে, এতে তাদের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

আরও বিস্তারিত আসছে…

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}