‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই চিরঞ্জীব সুর ও চেতনার প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন এবং উপজেলা জামায়াতের আমির নাছির উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধিকার আন্দোলনের মূল ভিত্তি। ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। বক্তারা নতুন প্রজন্মের কাছে একুশের প্রকৃত চেতনা তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

আলোচনা পর্ব শেষে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}