আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানে তদারকি জোরদার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়। সোমবার বেগমগঞ্জ উপজেলার বিসিক ও সেতুভাঙ্গা এলাকায়
র্যাব-১১ সিপিসি-৩
এর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, মোড়কীকরণ বিধি না মানা এবং খাদ্যে অনুমোদনহীন উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
বেগমগঞ্জ বিসিক এলাকার মেসার্স নিউ পপুলার ফুড প্রোডাক্টস— ১ লাখ টাকা।
বিসিক এলাকায় অবস্থিত টোকিও ফুড প্রোডাক্টস— ২০ হাজার টাকা।
সেতুভাঙ্গা এলাকার পালকী ব্র্যান্ডের লাচ্ছা সেমাই প্রস্তুতকারী মেসার্স নোয়াখালী ফুড প্রোডাক্টস— ৫০ হাজার টাকা।
অভিযোগ রয়েছে, কিছু প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, মোড়কে অগ্রিম উৎপাদনের তারিখ উল্লেখ এবং প্যাকেজিং বিধি লঙ্ঘন করা হচ্ছিল। অভিযানকালে অপরাধের সঙ্গে সম্পৃক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম। এ সময় র্যাব-১১ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য এবং কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}