বরগুনার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালি আশ্রয়ন প্রকল্পের ঝুঁকি প্রশমনে ৬৫০ মিটার বেদড়ি বাঁধ নির্মাণ করা হয়েছে। World Food Programme-এর অর্থায়নে এবং Jago Nari-এর বাস্তবায়নে এ বাঁধ নির্মিত হয়।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে বেদড়ি বাঁধটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের ৭৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে তাদের দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই বেদড়ি বাঁধ নির্মাণের ফলে সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, আশ্রয়ণের আলোকিত মানুষদের দেখতে, শ্রদ্ধা ও সম্মান জানাতে তিনি সেখানে গিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে এ এলাকার মানুষ প্লাবনের শিকার হতেন। তাদের কষ্ট লাঘবে বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থায়ন করেছে এবং জাগো নারী এনজিও বাস্তবায়ন করেছে এই প্রকল্প। এতে আশ্রয়নবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে।
তিনি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি ও জাগো নারী এনজিও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}