লালমোহনে স্বামীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার সংবাদ শুনে স্ত্রীও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। শুক্রবার দুপুরে ভোলার লালমোহন চতলা গ্রামে স্বামী স্ত্রীকে মূমুর্ষ অবস্থায় ভোলা নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে শনিবার মধ্য রাতে মারা যায় স্ত্রী সালেকা বেগম (৬৫)। তবে স্বামী শাহজাহান বলিকে মূমুর্ষ অবস্থায় অক্সিজেন মাস্ক পড়িয়ে রাখা হয়েছে।
তাদের ছেলে নুরে আলম জানান, তিনি এখন বরিশাল মেডিকেলে বাবার পাশে রয়েছেন। তার বাবা শুক্রবার কাজ থেকে এসে স্ট্রোক করেন। এখবর শুনে মাও স্ট্রোক করেন। উভয়কে নিয়ে ভোলা হাসপাতালে নিলে সেখান থেকে বরিশাল পাঠানো হয়। বরিশালে গত রাতে মায়ের মৃত্যু হয়। বাবার অবস্থাও ভালো নয় বলে জানান ছেলে নুরে আলম। তারা চতলা গ্রামের বড় ব্রিজ এলাকায় বসবাস করেন। তারা ২ ভাই ও ৩ বোন। রবিবার সকালে বাড়িতে মায়ের দাফন হয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}