ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাস ইউনিয়ন মসজিদের এক ইমামকে বলাৎকারের মিথ্যা অপবাদ দিয়ে প্রকাশ্যে জুতা ও ঝাড়ুর মালা গলায় পরিয়ে হেনস্থা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাশন উপজেলার ইমাম-উলামা ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, একজন ধর্মীয় ব্যক্তিত্বকে পরিকল্পিতভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
তারা অবিলম্বে ওই ইমামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে প্রকাশ্যে হেনস্থা করার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) দিবাগত রাতে মাওলানা আব্দুল্লাহ আল নোমান নামের এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্র নিগ্রহের অভিযোগ তোলে একটি স্বার্থান্বেষী মহল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গভীর রাতে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করা হয় এবং একটি ‘মব’ বা গণ-উন্মাদনা তৈরি করা হয়। একপর্যায়ে ওই শিক্ষককে অবরুদ্ধ করে তাঁর গলায় জুতার মালা পরিয়ে চরমভাবে মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
বক্তারা আরও বলেন, কেউ অপরাধ করে থাকলে দেশে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থা রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব জাস্টিস’-এর নামে কাউকে প্রকাশ্যে অপমান ও সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, মুসল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ জনতা অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}