ঈদুল আযহা উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন ভোলা ২,আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের আস্থাভাজন, তরুণ সমাজসেবক,ও দেউলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নয়ন তালুকদার

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ,সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। মহান আল্লাহ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।”

পারিবারিক রাজনীতি থেকে বেড়ে ওঠা, এলাকাবাসীর কাছে বেশ পরিচিত মুখ
নয়ন তালুকদার আরো বলেন ধনী-গরীব সবার মাঝে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে,যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়াবেন। পবিত্র ঈদুল আযাহার শিক্ষা কে আমরা যেন ধারণ করে লোভ,হিংসা এবং অহংকার মুক্ত জীবন যাপন করতে পারি।
মানুষ হিসেবে আমরা যেন মানবিক কাজে একে অপরের পাশে দাঁড়াই।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আযহা ঈদ মোবারক…

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}