সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অবস্থিত ঐতিহ্যবাহী খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছুটির সময়ে প্রধান ফটকের সামনে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। প্রতিদিন স্কুল-কলেজ ছুটির পর এই যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে শত শত শিক্ষার্থী ও অভিভাবক। ছুটির সময় বিদ্যালয়ের মূল গেটের সামনে সিএনজি, অটোরিকশা ও রিকশা যত্রতত্র দাঁড়িয়ে থাকে। বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। ছুটির ঘণ্টা বাজার সাথে সাথে হাজারো শিক্ষার্থী ও অভিভাবক একসাথে রাস্তায় নেমে আসায় মুহূর্তের মধ্যে স্থবির হয়ে পড়ে এনায়েতপুরের এই প্রধান বেরিবাদ সড়কটি। তীব্র গরমে বা বৃষ্টিতে আটকা পড়ে শিক্ষার্থীরা চরম ক্লান্ত হয়ে পড়ছে। এছাড়া হুড়োহুড়ির কারণে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। “ছুটির পর গেটের সামনে পা ফেলার জায়গা থাকে না। গাড়ির হর্ন আর যানজটে আটকা পড়ে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। এখানে ট্রাফিক বা শৃঙ্খলা দেখার মতো কেউ থাকে না।” স্থানীয় ভুক্তভোগী, অভিভাবক ও সচেতন মহলের দাবি, স্কুল ছুটির নির্দিষ্ট সময়ে গেটের সামনে যানবাহন পার্কিং নিষিদ্ধ করা এবং শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি বা ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা জরুরি। যথাযথ ব্যবস্থা না নিলে এই ভোগান্তি ভবিষ্যতে আরও প্রকট আকার ধারণ করবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}