ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পুরাতন ভাড়ালিয়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। বৃষ্টির পানি জমে থাকায় ছোট যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে তলিয়ে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে প্রতিনিয়ত। দ্রুত রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}