নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকায় বিনোদনের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’। কিন্তু অযত্ন আর অবহেলায় দিন দিন এই ব্রিজের সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যখন দূর-দূরান্ত থেকে হাজারো মানুষের আগমনের সম্ভাবনা রয়েছে, তখন ব্রিজের ওপর খড়ের স্তূপ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় সুশীল সমাজ ও যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, বিলদহর এবং এর আশপাশে তেমন কোনো দর্শনীয় স্থান না থাকায় এই ব্রিজটিই এলাকার পরিচিতি বাড়িয়ে দিচ্ছে। অথচ গত ১৫-২০ দিন আগে ধান মাড়াই শেষ হলেও ব্রিজের ওপর খড়কুটো স্তূপ করে রাখা হয়েছে। শুকানোর পরও এগুলো অপসারণ না করায় একদিকে যেমন ব্রিজের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে পড়ছে।
এলাকার সচেতন মহল ও যুব সমাজ স্থানীয় নীতি-নির্ধারক, রাজনৈতিক ব্যক্তিবর্গ কাছে দ্রুত এই খড় অপসারণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, ঈদ আনন্দের আগে ব্রিজটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি সুস্থ ও সুন্দর বিনোদন কেন্দ্র উপহার দেওয়া এখন সময়ের দাবি।
”আসন্ন ঈদের খুশি ভাগাভাগি করতে আসা দর্শনার্থীদের জন্য ব্রিজটি দ্রুত পরিষ্কার করা প্রয়োজন। সংশ্লিষ্টরা সচেতন হলে বিলদহর ব্রিজের এই দৃষ্টিনন্দন রূপ আরও দীর্ঘস্থায়ী হবে
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}