আরশাদ মামুন।
লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ তদন্তে আবারও লালমোহন এসেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মকর্তা।

বুধবার সকালে পৌর শহরের উত্তর বাজার কমিউনিটি সেন্টার নির্মাণে অনিয়ম তদন্ত কার্যক্রম পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাজ কুমার সাহাসহ দুদকের একটি দল।

এর আগেও গত ৮ ফেব্রুয়ারি পৌর মেয়রের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে লালমোহন এসেছিলেন দুদকের এই কর্মকর্তা।

২০২১ সালের ৪ জানুয়ারি ভোলার বিশেষ জজ আদালতে পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগে মামলা করেন পৌরসভার বাসিন্দা শফিকুল ইসলাম বাদল। একইদিন বরিশাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালককে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাজ কুমার সাহা বলেন, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত করা হচ্ছে। এ কার্যক্রম চলমান আছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}